গ্রাম-নদী

  • সাইদুল হাসান

জোছনা রাতে ঝলকে ওঠে উছল নদী
উথাল-পাথাল ঢেউ বয়ে যায় নিরবধি।
দস্যি ছেলে নৌকা নিয়ে চলে বিলে
শাপলা ফুল শালুক তোলে বন্ধু মিলে।
রোদের ঝিলিক দিঘির ওপর উপচে পড়ে
নিসর্গকে দেখছে কিশোর দুচোখ ভরে।
বকের সারি ভেসে বেড়ায় নীল গগনে
ওড়ার স্বপন ভর করে তাই খোকার মনে।
শান্ত বিকেল খেলার মাঠে তুমুল লড়াই
কার পায়ে বল গোল দেবে কে হচ্ছে বড়াই।
দিনের শেষের ধূসর মায়ায় মেঘের বাঁকে
ঝরঝরিয়ে বৃষ্টি হঠাৎ নামতে থাকে।
ঘুমের দেশে যায় হারিয়ে গ্রামটি আমার—
মেঘের নীরে ভিজছে চাষির রাতের খামার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *