- মহসিন আহমেদ
নিঝুম রাতে চাঁদের সাথে যখন আমি ছল করি
মিষ্টি মধুর কথা শুনে উঠে আসে জলপরি
চাঁদের সাথে পরি হাসে
জলে সোনার তরি হাসে
ডাহুক পাখির আহ্বানে পাখপাখালির দল করি
নদীর বাঁকে শাখে শাখে নানা রকম ফুল ফোটে
চাঁদ তারাদের হাসি দেখে শান্তজলে দোল ওঠে
মলাঢেলা দিশাহারা
হঠাৎ দিলো কীসে নাড়া
বনবিড়ালের মাংস খেয়ে ন্যাড়া বাঘের চুল ওঠে
বেতস বনে বাদ্য ছাড়া শেয়াল মামা গান করে
বন্য মুরগি গান শুনে তার ঘোলা জলই পান করে
মাছগুলো সব পাড়ে আসে
কুমির বারে বারে হাসে
সুয্যিমামা উঁকি দিলে সবাই অভিমান করে