ছড়া লেখার ছড়া

  • মালেক ইমতিয়াজ

ছড়ায় ছড়ায় ছড়িয়ে দিলাম
মনের কথা সব
বিহান থেকেই মনের ভেতর
ছড়ার কলরব।
ছড়ার এত ছড়াছড়ি
মনের ভেতর গড়াগড়ি
কোনো ছড়াটা আগে ধরি
কোন ছড়াটা পরে
আগে-পরের দ্বিধায় পড়ে
ঘামছি ছড়ার জ্বরে।
একটা ছড়া দারুণ ছড়া
ধরতে গেলাম যেই
হঠাৎ যেন কী কারণে
হারিয়ে ফেলি খেই।
অন্য ছড়ায় হাত দিয়েছি
বলছে সেও পালাই
অবশেষে ছড়া লেখার
আনন্দটাও হারাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *