- মোরশেদ কমল
এক. পটোল তুললো শেষে
আলু তুললো
বালু তুললো
তুললো রসুন-পেঁয়াজ
ধান তুললো
ত্রাণ তুললো
হিসাব করে কে আজ!
তুলতে তুলতে শেষে
পটোল তুললো যে সে।
দুই. পটোল তোলা
গোল আলু বা মিষ্টি আলু
তুললে লাগে সুখ
ব্যাংক থেকে কেউ তুললে টাকা
হাসির থাকে মুখ ।
হোঁচট খেয়ে পড়লে কেহ—
তুললে কৃতজ্ঞতা
পটোল তুললে সুখের তো না,
পরিতাপের কথা।