- ফজলুল হক তুহিন
জুলাই আসে রক্তমাখা ধারায়
লক্ষ জীবন ধুঁকে মরে কারায়।
ক্ষোভের বারুদ জ্বলে ওঠে পথে
ফ্যাসিবাদী হামলে পড়ে ক্ষতে।
খুনের সিরিজ গুমের শঙ্কা মনে
তবু মানুষ জীবন রাখে পণে।
দৈত্য আসে দানো হাসে ত্রাসে
তরুণ যুবা এসে দাঁড়ায় পাশে।
বাবা মরে ছেলে মরে কত
সাঈদ জাগায় দুঃসাহসী শত।
জুলাই জ্বলে মনের মধ্যে রোজ
নিখোঁজ যারা নিও তাদের খোঁজ।
স্মৃতির ঘরে যত্নে রেখো জুলাই
শহিদ হাসে রক্তমাখা ধুলায়!