- রেজাউদ্দিন স্টালিন
ভাবতো সবাই আমরা নাকি
ফার্মে থাকি রাতদিন,
মোবাইলে গেম খেলি আর
বাসায় থাকি সাতদিন।
বস্তা ভরা ক্লাসের পড়া
কথাও নাকি মিনমিন,
এসব অভিযোগের ভিড়ে
সহ্য করি আলপিন।
কিন্তু যখন সময় এলো
যুদ্ধে হলাম লিপ্ত,
দেশ বাঁচাতে বাঘের চেয়ে
হলাম বেশি ক্ষিপ্ত।
ফ্যাসিবাদের দোসর যারা
পালিয়ে গেল শঙ্কায়,
চামচাগুলো সঙ্গে নিয়ে
লুকিয়ে আছে লঙ্কায়।
দেশ গড়তে আমরা আবার
উঠবো জ্বলে নিত্য,
প্রজন্ম নয় কারো অধীন
গোলাম কিবা ভৃত্য।