বাস্তবতা

  • তাজফিয়া তারানিম (নাবিলা)

মানুষের জীবনটা এক স্বপ্নের মতো
কখনও রঙিন, কখনও অন্ধকার
কখনও সূর্যের আলোর মতো হয়ে ওঠে।
আবার কখনও কখনও আঁধার কালো
চাহনির মতো।
তবে জীবনটা কিছু অল্প
সময়ের মতো!
কখন যে মানুষের কাজ থেকে
সময় চলে যায়।
কেউ টের পায় না
এই ভুল তুচ্ছ জীবনটার
পেছনে না ছুটে
আমাদের সেই চিরস্থায়ী
জীবনের দিকে হাত বাড়ানো উচিত।
যেই হাত ছুুটবে না কখনও
তবেই, সার্থক হবে
আমাদের-এ জীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *