- জাসরা কাওছার রাফা
এক গ্রামে বাস করত এক ছোট্ট পরিবার। সেই পরিবারের ছোট্ট মেয়ে রাইজা। তার বাবা সাদ হাসান, মা আফরিন আক্তার। রাইজা সবসময় ছবি আঁকত— সে কারণেই ড্রইং করার রং পেন্সিলগুলো তার খুব পছন্দ। সবসময় রং পেন্সিলগুলো হাতে কাছে কাছে রাখত। ঘুমালেও রং পেন্সিল বক্সটা সাথে করে নিয়ে ঘুমাতো।
কিছুদিন ধরে গ্রামে চুরি করা বেড়ে গেছে। রাতে মা-বাবা ঘুমালেও রাইজা মনের আনন্দে ছবি আঁকত। ছবি আঁকতে আঁকতে ঘুমিয়ে পড়লে সেই রাতেই এক চোর এলো ওদের বাসায়। রাইজা ঘুমালেও তার রং পেন্সিলগুলো নিয়ে খুব চিন্তা করত। তার রং পেন্সিলগুলো আবার কোনোদিন চুরি হয়ে যায়।
আরেক দিনের ঘটনা। রাইজারা সবাই ঘুমিয়ে পড়েছে। খুব গভীর রাতে চোর ওদের বাসায় ঢুকে চুরি করার মতো কিছুই না পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তখনই সে দেখতে পেল রাইজার রং পেন্সিল। চোরের তখন মনে পড়ল তার ছোট্ট মেয়ের কথা। সেই ছোট্ট মেয়েটি রং পেন্সিল কিনে চাইলে সেদিন চোরটি তার মেয়েকে ভীষণ জোরে চড় মেরেছিল। রং পেন্সিলগুলো নিয়ে গেলে মেয়েটি অনেক খুশি হবে।
রাইজা ঘুম থেকে উঠে দেখে তার রং পেন্সিলগুলো নাই। মুখ ভার করে চোখে জল নিয়ে মায়ের কাছে যায়। মাকে বলে— মা মা আমি বলেছিলাম না কোনোদিন না আমার রং পেন্সিলগুলো চুরি হয়ে যায়। আমার কথাগুলো তুমি পাত্তা দাওনি। এখন হলো তো।
রাইজার মা-ও তখন আশ্চর্য হয়ে যায়। আর মনে মনে ভাবে— আর রাইজার ভয়টাই তাহলে সত্যি হলো!
মনিপুর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় শ্রেণি মিরপুর, ঢাকা