অনুতাপ

  • তাসফিয়া তাসনুম হিয়া

সবুজ ও কৃষ্ণা দুই বন্ধু। ওদের দুইজনের খুব ভাব। ওরা একসাথে পড়াশোনা করে, খেলাধুলা করে, ফেরে। আরও কত কী! স্কুলে যায়, বাসায় মুসলমানদের ঈদুল-ফিতর উপলক্ষ্যে সবুজ কৃষ্ণাকে তার বাড়িতে আমন্ত্রণ করে। কৃষ্ণা তার বাড়িতে গেলে দেখতে পায় সবুজের বাড়িতে অনেক মানুষ। সকলে মজা করছে, গল্প করছে সবুজ কৃষ্ণাকে তার রুমে নিয়ে যায় এবং দুইজন সারাদিন খুব খেলাধুলা করে।
সবুজের মা নানা ধরনের পিঠা, পায়েস, চটপটি, সেমাই, পোলাও, মাংস ইত্যাদি রান্না করল। সকলে মজা করে সব খাবার খেল। খাবার শেষে সবুজের বাবা তাদের নিয়ে মেলায় গেল। মেলায় তারা অনেক মজা করল। কিন্তু কৃষ্ণা ভাবল সবুজের কত মজা!
তারা কত ধরনের উৎসব পালন করে। সে বাড়িতে ফিরে তার মাকে জিজ্ঞেস করল; মা আমাদের কি কোনো উৎসব নেই? তার মা বললেন, আছে না, দুর্গাপূজা, সরস্বতী পূজা… কিছুদিন পরেই আমরা পূজা শুরু করব। কৃষ্ণা বলল, তাহলে…। আমি কি সবুজকে আমার বাড়িতে আমন্ত্রণ করতে পারব। তার মা বললেন ‘হ্যাঁ, অবশ্যই।’ কিছুদিন পর পূজা শুরু হলো। কৃষ্ণা সবুজকে তার বাড়িতে আমন্ত্রণ করল। তারা দুজনে মন্দিরে গেল। সেখানে সকলে খুব মজা করল। তারা দুজনে সেখানে খুব আনন্দ করল। সবুজ ও কৃষ্ণার মা-বাবা বলেন, ‘তোমাদের এই বন্ধুত্ব কখনও ভাঙবে না।’]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *