মামাবাড়ি

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 2:35
1 মিনিটে পড়ুন
  • রফিকুল হক

তাই তাই তাই
ভারি মজা ভাই,
ঈদের ছুটিতে যদি
মামাবাড়ি যাই।
মামার বাড়িতে মজা,
খাই ভাজা, খাই গজা।
মামার বাড়িতে আম,
জামরুল কালো জাম।
মামার বাড়িতে নানা
কোনো কাজে নেই মানা।
মামার বাড়িতে নানি
হেসে নেন বুকে টানি।
মামার বাড়িতে মামি
জামা কিনে দেন দামি।
আরো আছে দুই খালা
খেতে দেন ভরে থালা।
তাই তাই তাই
মজা হবে ভাই,
এইবার ঈদে যদি
মামাবাড়ি যাই।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *