একঝাঁক ছড়া

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 2:36
1 মিনিটে পড়ুন
  • আখতার হুসেন

নামটা আমার টুসি
নামটা আমার টুসি
কারুর সাথে কিচ্ছু নিয়ে
হয় না ঠুসোঠুসি।
দোষের মধ্যে একটাই দোষ
কানি আঙুল চুষি।
আর কী করি? একটা কালো
হুলো বেড়াল পুষি।
হাইডি ডাইডি ডাইটি
হাইডি ডাইডি ডাইটি
হুনছো আমার ভাইডি
দুধভাত তুমি খাইছো?
খাইডি
খাইডি
খাইডি
মজাডা বহুত পাইডি
নামটা আমার হিমেল
নামটা আমার হিমেল
পড়াশোনার ফাঁকে ফাঁকেই
পাঠাই কেবল ই-মেল।
দেশ-বিদেশে বন্ধু কত
বন্ধু যত পত্র তত
খাম লাগে না এবং পিয়ন
বাহক হট ও জি-মেল

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *