পাখির ছানা

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 2:40
1 মিনিটে পড়ুন
  • ধ্রুব এষ

পাখির ছানা
ধ্রুব এষ
: কী আঁকলি রে
পাখির ছানা?
: পাখির ছানা!
না, বাবা না।
পাখির ছানার ঠোকর খেয়ে
হয়েই যাচ্ছিলাম কানা।
: সে কী কথা
পাখির ছানা
তো অযথা
ঠোকরাবে না
তুই কী করেছিলি?
আকাশ থেকে দুটি পাখি
বাসায় পড়েছিল
: তা না কটা পাখির ছানা
পাড়তে গিয়ে এই
ঠোকর খেয়ে নাকের দশা
আঁকালে যদি সেই
তারা আবার ঠুকরিয়ে দেয়
বিশ্বাস তো নেই!
নারে বাবা, না
আর যা আঁকি
আর আঁকব না
পাখির ছানা।
: তা না আঁকিস
ভালো হয়েছে
খুব হয়েছিস নাকাল,
তাতে হবে না
পাখির ছানা
আঁকার লোকের আকাল।
হ্যাঁ?
যাকগে অপমানের কথা
কাউকে বলিসনে।
বরং বসে
ড্রয়িং খাতায়
পাখির ছানা আঁক
এবং ভালো থাক।
: পাখির ছানা আঁকলাম
এবং ভালো থাকলাম

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *