দু’হাত বাড়াও

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 2:42
1 মিনিটে পড়ুন
  • হুমায়ূন সাদেক চৌধুরী

মেয়েটি কাঁদছে অঝোর কান্না
মেয়েটি মা-টি করছে রান্না।
রোজা তো শেষ
ঈদ আজ এলো
চারদিকে কী খুশির
আলোক ঝলসালো।
ঈদের কোর্মা পোলাও
হয়েছে রান্না
এমন খুশির দিনে
কেন এ কান্না!
তবুও মেয়েটি কেন যে কাঁদছে
জানতে কি চাও
তাহলে মমতা নিয়ে
ওদেরও পাশে যাও।
ওদের কষ্টের
একটু ভাগ নাও
একটু ভালোবেসে
দুহাত বাড়াও।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *