বই মানে

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 2:43
1 মিনিটে পড়ুন
  • রোকেয়া খাতুন রুবী

বইয়ের পাতা যেই খুলেছি
আকাশ এলো কাছে,
যে তারাদের যায়না গোনা
তারাই দেখি আছে।
পড়তে পড়তে বইয়ের ঘোরে
বই কি আমি ছাড়ি?
বইয়ের পাতা যেই খুলেছি
সাগরটা দেই পাড়ি।
সাগর যেমন উথাল পাথাল
মন যে তেমন হয়,
বইয়ের পাতায় কত কথা
জানার বাকী রয়।
জানতে জানতে আরো জানার
তৃষ্ণা প্রবল বাড়ে,
বইয়ের মলাট বইয়ের ছবি
মনের কপাট নাড়ে।
মন কাড়ে সব গল্প গাঁথা
ছন্দ ছড়ার তালে,
কবিতারা বুকের ভেতর
জল ঝরণা ঢালে।
বই মানে তাই মনের আলো
পিদিম জ্বলা বাতি,
ভালো বইয়ের সংখ্যা বাড়ুক
উজ্জ্বল হবে জাতি।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *