ও দাদি

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 2:46
1 মিনিটে পড়ুন
  • আহমাদ উল্লাহ

ও দাদি তোর পায়ে পড়ি
একটা ছড়া শোনা।
পদ্মা থেকে ধইরা দিমু
ইলিশ মাছের পোনা।
দাদির ফোকলা গাল
দুক্ষে হলো লাল!
ওরে বুড়ো পঞ্চবটি
একটা ছড়া শোনা।
ঝরিয়ে পাতা পঞ্চবুড়ো
হলো যে আনমনা!
পঞ্চ বলে শোনরে দাদু সোনা—
আকাশ ভরা তারা কি যায় গোনা!
ছড়া শুনতি গেলাম ছুটে
মেঘনা নদীর কাছে।
চেয়ে দেখি রুই কাতলা
ঢেউরে ঢেউয়ে নাচে।
পঞ্চবুড়ো দাদির গাল আর
ভরা নদীর জলে।
রংবেরঙের মাছের ঝাঁক
ছড়ার ছন্দে চলে।
হেই হেই হেই হেইতো
আমার ছড়া এইতো।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *