মাছের বিয়ে

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 2:52
1 মিনিটে পড়ুন
  • আরেফিন রব

তিড়িংবিড়িং ফড়িং নাচে
চিংড়ি মাছের বিয়ে
ইলিশ নাকি দেখতে যাবে
সরপুঁটিকে নিয়ে।
হুলো বেড়াল ঢোল বাজাবে
খলশে গাবে গান
বাইন মামা রাগ করেছে
তাকে ডেকে আন।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *