ঈদের দুটি ছড়া

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 2:53
1 মিনিটে পড়ুন
  • ইকবাল কবীর মোহন

ঈদ আসে
ঈদ আসে আকাশের
চাঁদ তারা ফুঁড়ে
ঈদ আসে বছরের
চাকা ঘুরে ঘুরে।
ঈদ আসে জাফরানি
খুশবুতে মেখে
ঈদ যায় পূণ্যের
সুখটাকে রেখে।

হেসে ওঠে ঈদ
আকাশের নীল ঘেঁষে
হেসে ওঠে ঈদ
তার মুখ দেখে দেখে
চোখে নেই নিদ।
ঈদ আসে জোনাকির
ডানা মেলে ঐ
ঈদগাহে যেতে হবে
রাত জেগে রই।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *