রক্ত চাই রক্ত

  • শাহীন রেজা

রক্ত চাই রক্ত দিলো
তপ্ত তরুণ বুক
রক্ত ঋণে এঁকে গেল
এক জন্মের সুখ
পাখি ডাকে কণ্ঠ তুলে
উড়ছে ডানা দেখো
ফ্যাসিবাদী হত্যাকারী
নামটি তারি লেখো
স্বাধীনতা ঐ পতাকা
উড়ছে শিরে শিরে
জন্ম হলো ধন্য মাগো
রক্ত সবুজ ঘিরে
মুগ্ধ আছে এ মাটিতে
আছে সাঈদ আবু
দুর্বিনীত দানবেরা
হলোই হলো কাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *