সবুজ হলুদ মাঠ

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 2:55
1 মিনিটে পড়ুন
  • মাহবুবা হক কুমকুম

সবুজ হলুদ মাঠ
মাঠ পেরুলেই শ্যাওলা ঢাকা ঘাট
ঘাটের পাশে ঝোপ
ঝোপের ভেতর খানিক আঁধার
খানিক আলোর ছোপ।
আলোর ছোপে ভাসে
ভাসতে ভাসতে হাসে
হাসতে জানা ভাঁট
হাস্যরত ভাঁটের পাশেই
সবুজ হলুদ মাঠ
ভাঁটের পাশে মাঠ আছে তো কি?
সেই কথাটা আমরা কিন্তু গোপন রেখেছি।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *