- ওয়াসিফ-এ-খোদা
এইখানে ছিল ঘন জঙ্গল
বাঘ-ভাল্লুক থাকত
সন্ধে নামলে থেকে থেকে শুধু
খেঁকশিয়ালেরা ডাকত।
এখানে একদা জমি চাষ হতো
ছিল ফসলের মাঠ তো
রাত নেমে এলে বসত প্রায়শ
ভরা জোছনার হাট তো।
সেখানে এখন ব্যস্ত শহর
নিয়ন আলোর বন্যা
সড়কে সড়কে জ্যাম মহামারি
অসহায় কত জন না!
দূষণ ভূষণ দিনরাত্তির
নানান রকম ঝক্কি
তাও টিকে থাকা আঁকড়িয়ে বাঁচা
যেমন খাঁচার পক্ষী!