আলোয় রাঙা ক্ষণ

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 2:58
1 মিনিটে পড়ুন
  • মিজানুর রহমান শামীম

চক্ষু চড়ক সড়ক বাতির ধরেছে কি মড়ক?
বাত্তিগুলো রাত্তি বেলায় সৃষ্টি করে নরক।
আলোর পিয়ন জোনাক নিয়ন পালিয়ে গেছে দূরে
পাতার ফাঁকে কাটছে সাঁতার হাওয়া ভবঘুরে।
হয় না এখন তারার দেখা থাকছে একা ছাদ
ছাদে দেখা চাঁদের আলো তাও হলো বরবাদ।
ফুলের টবে ভুলের আবাদ ফুলের বদল ঘাস
এই শহরের ভুল প্রহরের করুণ ইতিহাস।
রাতের পাখি দিচ্ছে ফাঁকি হারিয়ে গেছে গান
কাব্য নিয়ে ভাববো কী আর জীবন পেরেশান।
কিন্তু হঠাৎ আলোর রেখা যায়রে দেখা দূরে
ঝাঁকে ঝাঁকে ফিরছে পাখি নতুন গানের সুরে।
মুগ্ধ-সাঈদ যুদ্ধ করে শুদ্ধ করে ভোর
রক্ত দিয়ে তখ্ত নাড়ে সেই কি হাওয়ার তোড়।
হাওয়ার তোড়ে যায়রে উড়ে দানব সিংহাসন
হাজার তরুণ আনলো অরুণ আলোয় রাঙা ক্ষণ।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *