কর্মে হবো বড়

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 2:58
1 মিনিটে পড়ুন
  • মনসুর আজিজ

কর্মে আমি বড় হবো ধর্মে রবো ঠিক
ঘড়ির কাঁটায় চলবে জীবন তবে চতুর্দিক
অলসতা করব না আর তেমন কোনো কাজে
মরবো না আর খেই হারিয়ে সকাল, বিকাল, সাঁঝে।
নিজের কাজটি করব নিজে ধরবো ঘরের কাজ
ফেলবো ঝেড়ে মনের ভেতর লুকিয়ে থাকা লাজ
আড়চাহনির মানুষগুলো এড়িয়ে যাব শুধু
চলার পথে থাকবে কাঁটা, মরীচিকা ধু-ধু।
প্রতিবেশী আছে যারা বিপদ মুসিবতে
সঙ্গী হবো ছায়ার মতো তাদের চলার পথে
বন্ধু স্বজন আত্মীয়দের একটু নেবো খোঁজ
অসহায়ের পাতে দেবো এড়িয়ে ভূরিভোজ।
অমিল হলে মেনে নেবো কারো মতের সাথে
কারো বোঝা ভারী হলে তুলবো নিজের হাতে
গুরুজনে শ্রদ্ধা করে জীবন চালাই যদি
বইবে মনে ঝরনাধারা ছুটবে নিরবধি।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *