মায়ের ভাষা

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 3:10
1 মিনিটে পড়ুন
  • গাজী তানভীর আহমদ

মায়ের ভাষা বাংলা ভাষা
বাংলায় কথা বলি
বাংলা আমার ভালোবাসা
বাংলায় পথ চলি।
মায়ের ভাষা বাংলা ভাষা
বাংলায় বই পড়ি
বাংলা আমার স্বপ্ন আশা
বাংলায় জীবন গড়ি।
মায়ের ভাষা বাংলা ভাষা
বাংলায় আকাশ দেখি
বাংলা আমার সবুজ মায়া
বাংলায় গল্প লেখি।
মায়ের ভাষা বাংলা ভাষা
বাংলায় সুখ খুঁজি
বাংলা আমার দিন-রাত্রি
বাংলায় চোখ বুজি।
মায়ের ভাষা বাংলা ভাষা
বাংলায় শপথ করি
বাংলা আমার প্রাণের স্বদেশ
বাংলায় বাঁচি-মরি।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *