বিজয়ের মাস

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 3:12
1 মিনিটে পড়ুন
  • হামিদা আনজুমান

বিজয়ের মাস ডিসেম্বরে মিষ্টি সজীব ভোরে
বিজয়দিবস কড়া নাড়ে সবার দোরে দোরে
পাখির গানে, ফুলের রঙে, সবুজ বনে বনে
মুক্ত বাতাস খেলা করে বিজয় সুবাস সনে।
নীল আকাশে মেঘের ভেলা নদীতে ঢেউ খেলে
মুক্ত স্বাধীন গানের সুরে ফড়িং ডানা মেলে
ছেলে-মেয়ে মেঠো পথে ইশকুলে যায় হেঁটে
মনের সুখে তাধিন তাধিন সুরে ছড়া কেটে।
প্রিয় স্বদেশ মুক্ত হতে দাম দিলো কে জানো?
নয়তো সহজ স্বাধীন হওয়া এই কথাটা মানো
সোনার দেশে, স্বাধীনতা এলো কীসের বলে?
ন’মাস লড়ে যুদ্ধ কঠিন রক্তনদী দলে।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *