ইচ্ছে

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 3:18
1 মিনিটে পড়ুন
  • রাসেল খান

ইচ্ছে কারো আকাশছোঁয়া চাঁদে বসতবাড়ি
হাওয়ায় ভেসে গ্রহ থেকে গ্রহে দেবে পাড়ি।
তারার সাথে করবে খেলা ছন্দে নেচে দুলে
মা, মাটি আর সবুজ শ্যামল গাঁয়ের কথা ভুলে।
আমার কেবল ইচ্ছে করে
মায়ের কাছে থাকি
ধুলোয় মাখামাখি;
বনবাদাড়ে ছুটে বেড়াই
পাখির সুরে ডাকি
ইচ্ছে করে বিলে ঝিলে কোঁচড় ভরি শাপলা ফুলে
ঘুরে আসি পাহাড় ঘেঁষা কলকলানো নদীর কূলে।
ইচ্ছে করে যাই হারিয়ে
ধান ফসলের মাঠে
পদ্মদিঘির ঘাটে;
আকুল করা ফুলের ঘ্রাণে
এই প্রকৃতির পাঠে।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *