আমরা করি

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 2:45
1 মিনিটে পড়ুন
  • সৈয়দ আল ফারুক

দেখে-শুনে ‘না, দেখি নাই’
‘না, শুনি নাই’ ভান করি।
ভালোবাসায় ভরা তবু
মিথ্যে অভিমান করি।
কষ্টে খুশি দুঃখে হাসি
কবিতা আর গান করি।
লাঞ্চ-ডিনারে ভাত না খেয়ে
চা-কফি-জুস পান করি।
রাত দুপুরে দরজা এঁটে
শাওয়ার ছেড়ে চান করি।
ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙের মাথায়
ঢিল ছুড়ি আর ফান করি।
যার কিছু নাই তার কাছে চাই
থাকলে তাকে দান করি।
দেখে-শুনে ‘না, দেখি নাই’
‘না, শুনি নাই’ ভান করি।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *