পাগলা কালু

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 3:01
1 মিনিটে পড়ুন
  • কামরুল আলম কিরণ

জন্ম থেকে দাঁত মাজে না
সে যে পাগলা কালু,
খিদে পেলে ভাতের সাথে
মিশিয়ে খায় আলু।
কামলা খাটে গাধার মতো
মায়না তবু কম,
দু’সের চালের ভাত খেতে তাই
নেয় নাকো সে দম।
বড় চোররা চুরি করে
হচ্ছে পারপার,
ছিঁচকে চোরা পাগলা কালু
খায় যে শুধু মার।
কারো খোপের মুরগি আনে
কারো খেতের ধান,
কারো গাছের ডাব পেড়ে সে
করে চুরির ভান।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *