প্রশ্ন

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 2:50
1 মিনিটে পড়ুন
  • মারুফুল ইসলাম

এমন তালাবন্ধ বিধান
কেমন করে মানব
অন্ধ বধির বোবা হলে
কেমন করে জানব
কেমন করে শিখব তবে
কি ভালো কি মন্দ
কেমন করে লিখব তবে
জীবন চলার ছন্দ
কেমন করে আঁধার ফুঁড়ে
আনব বলো আলো
কেমন করে হৃদয় খুঁড়ে
বাসব বলো ভালো
কেমন করে আঁকব পাহাড়
সাগর নদীর দৃশ্য
কেমন করে চিনব আমার
অপার মহাবিশ্ব
এমনতর বিধিবিধান
কেমন করে মানব
অন্ধ বধির বোবা হলে
কেমন করে জানব

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *