পড়তে হবে মন দে

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 3:23
1 মিনিটে পড়ুন
  • নূর জহিরুল ইসলাম

বাবার ধমক মায়ের বকা, আপু ধরে কান
দুষ্টামি নয় পড়তে হবে, চলবে না তোর ফান!
শিক্ষা ছাড়া জীবন আলো আর বা কীসে হয়
ক্লাসে বসে মাস্টার মশাই, প্রতিদিনই কয়!
ভুল করো না কেউ কখনও, পড়ায় ফাঁকি দিলে
বড় হলে বুঝবে তখন, থাকবে জীবন নীলে।
উকিল মুক্তার মাস্টার আর্মি, আজ হয়েছে যাঁরা
পড়াশোনা করেই জীবন সফল হন যে তাঁরা।
ব্যবসাপাতি করতে গেলে বিদ্যারও প্রয়োজন
হিসাব নিকাশ শিখতে হবে, পড়ায় হলো কমন—
বাবা বলেন, দুষ্টামি নয়, সকাল বিকাল সন্ধে
প্রাইভেট স্কুল রুটিন মাফিক পড়তে হবে মন দে।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *