বইমেলা মানে

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 3:07
1 মিনিটে পড়ুন
  • কামরুল আলম

ফেব্রুয়ারি মানে হলো একুশের মাস
একুশের মানে হলো শহিদের লাশ
শহিদের মানে হলো সালাম-রফিক
বরকত জব্বার এবং শফিক—
সহ আরো অনেকের জীবনের দান
ফেব্রুয়ারি মানে হলো একুশের গান।
ফেব্রুয়ারি মানে হলো বাংলা এ ভাষা
বাংলার মানে হলো আশা-ভালোবাসা
ভাষাটাকে ভালোবেসে খেতে হলো গুলি
এ ভাষা যে আমাদের মায়েদের বুলি
এ ভাষায় কথা হয়, লেখা হয় বই
বইমেলা করা হয় করে হইচই।
ফেব্রুয়ারি মানে তাই বইমেলা-মাস
বইমেলা মানে হলো জ্ঞানের চাষ।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *