- দুলাল নজরুল
বন্ধু হবে লতাপাতা
বন্ধু নদীর কূল,
বন্ধু হবে প্রজাপতি
মেঠো ঘাসের ফুল।
বন্ধু হবে গেঁয়োপাখি
বন্ধু দিঘিরজল,
বন্ধু হবে বনবনানি
নানা জাতের ফল।
বন্ধু হবে সাঁঝের বেলা
সাঙ্গ যখন পুতুল খেলা
বন্ধু হবে তারার মেলা
বর্ষাকালে কলার ভেলা।
বন্ধু হবে শাপলাকুসুম
বন্ধু দেশের গান,
বন্ধু হবে বাংলাভাষা
রক্তে কেনা মান।
বন্ধু হবে জাতীয়দিন
বন্ধু বই আর বই,
পাঠাগারে নাই কো বন্ধু
কেমন করে কই।