বাঘ সেজেছে

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 3:02
1 মিনিটে পড়ুন
  • আহমেদ সাব্বির

হুলো বিড়াল বাঘ সেজেছে
মটকাতে চায় ঘাড়
চোখ রাঙিয়ে বোঝাতে চায়
এই দুনিয়া তার
পত্রিকাতে খবর প্রকাশ:
দেশজুড়ে তোলপাড়।
মশা মাছি তেলাপোকা
হুলোর ভয়ে কাত
রাত্রি হলে ঠিকই চলে
ইঁদুরের উৎপাত।
টিকটিকিকে বলল হুলো
খুব বেড়েছে দুষ্টুগুলো
আমার সঙ্গে চল
বাজার থেকে কিনতে হবে
ইঁদুর ধরার কল।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *