বিপ্লবীদের মডেল

  • শামস আরেফিন

লাল-সবুজের ফুল ফুটেছে নতুন করে আবার
সময় এলো দেশটাকে ভাই নতুন করে গড়ার।
রক্তস্নাত যে রাজপথে স্বাধীনতা আসলো
এ বাংলাদেশ সে রাজপথে প্রাণ খুলে হাসলো।
আদনান আবু ইসহাকসহ জীবন যারা দিলো
ইতিহাসের স্বর্ণমানব তারা ঠিকই ছিল।
বিশ্বব্যাপী বিপ্লবীদের মডেল সাঈদ হলো
এই বাংলার চে গুয়েভার আর কে হবে বলো।
কষ্ণচূড়া লাল হলো হায় কত শিশুর রক্তে
দ্রোহের আগুন লেগেছে তাই ফ্যাসিবাদের তখ্তে।
গুমতন্ত্র রুখতে তরুণ জীবন দিলো শত
রক্তগোলাপ তাদের নামে ফুটুক অবিরত।
সূর্যমুখীর মাথা তুলে ফুটুক গণতন্ত্র
নতুন করে পড়ি সবাই দেশপ্রেমের মন্ত্র।
বুলেট-বোমার মাহফিলে সবকিছু আজ শেষ
শথ নিলাম গড়বো এবার নতুন বাংলাদেশ।
বৈষম্য মুছে দিয়ে ন্যায্য সমাজ গড়বো
স্বাধীনতার রক্ষী হয়ে সারাজীবন লড়বো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *