মেঘ বৃষ্টির খেলা

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 3:24
1 মিনিটে পড়ুন
  • সাইদ মাহমুদ

মেঘ গুড়গুড় মেঘ গুড়গুড়
সবুজ পাতার দেশে
বৃষ্টি নামে ধানের খেতে
সোনার বরণ কেশে।
বৃষ্টি নামে নদীর ধারে
পালতোলা নাও পাটে
ভিজতে থাকে পথিক যারা
বিজন তলির হাটে।
ভিজতে থাকে ব্যাঙের মাথা
শাপলা শালুক ঝিলে
গোমড়ামুখো মেঘের ভেতর
উড়ে বেড়ায় চিলে।
মেঘ গুড়গুড় মেঘ গুড়গুড়
কালো মেঘের ভেলা
আকাশ জুড়ে দেখছি বসে
মেঘ বৃষ্টির খেলা।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *