রোগটা জটিল

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 3:06
1 মিনিটে পড়ুন
  • অদ্বৈত মারুত

বদ্যি মশাই বদ্যি মশাই
আমার নাকে সদ্দি মশাই!
হা-হা-হাচ্চো
টের কিছু কি পাচ্ছো?
ঠিক বুঝি না গরম না শীত
এখন আমি উপুড় না চিত!
হা-হা-হা-হাচ্চি
কষ্ট ভীষণ পাচ্ছি।
বদ্যি মশাই বদ্যি মশাই
বুকেরই ঠিক মধ্যি মশাই
থরথরিয়ে কাঁপে,
একটু হাঁটার পরই আবার
ঘাম ঝরে উত্তাপে!
বদ্যি মশাই বদ্যি মশাই
খেয়াল করে যদ্যি মশাই
একটা কিছু করো,
কমতো তাতে হাচ্চো মশাই
তাক দুমা দুম বাদ্য মশাই
বুকটা শীতলতর।
হা-হা-হা হাচ্চো
বদ্যি দাদু, বদ্যি দাদু
বুঝতে কিছু পাচ্ছো?

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *