একগুচ্ছ মিষ্টি ছড়া

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 2:37
1 মিনিটে পড়ুন
  • আবু সালেহ

১.
চাঁদে ধুলো মেলা
ধুলোয় যাবে খেলা
পুতুল বিয়ে হবে
চাঁদে যাবো কবে।

২.
বইয়ের পাতায় ছবি
দেখো আছে সবি
নদ-নদী বন-পাখি
রংতুলিতে আঁকি।

৩.
খুকু হাসে কান্দে
চুলে ফিতে বান্ধে
যেতে দিলে হাসে
কাঁদে না আর পাশে।
৪.
শীতের লেগে উম
তাই ভাঙে না ঘুম।
যেই ডাকলো পাখি
আর কী ঘুমে থাকি।


নদী ছোটে ভাটিতে
জলরাশির ঘাঁটিতে
সাগরে যায় মিশে
সকল বাধা পিষে।

৬.
পাখি ডাকে তাই
দৌড়ে ছুটে যাই
পাখির আছে ডানা
নেই উড়তে মানা।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *