টুপুর টাপুর

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 2:38
1 মিনিটে পড়ুন
  • সুকুমার বড়ুয়া

ময়না পাখির খালাতো ফুফুর
সয়না গায়ে গরম দুপুর
মন খুশি হয় তখন—
বৃষ্টি টাপুর টুপর।
মেজাজ কড়া সালমা আপুর
রান্না করে ধুপুর ধাপুর
টিভিতে দেখে অনিল কাপুর
টুপুর টাপুর, টুপুর টাপুর।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *