বেদনা

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 2:38
1 মিনিটে পড়ুন
  • সিরাজুল ফরিদ

বাবা নেই মাও নেই, পথে পথে ঘুরে
লোকজন দেখে তারে যায় দূরে দূরে,
গায়ে জামা ছেঁড়া-ফাটা ময়লার কাড়ি
পরনের প্যান্টাও অনুরূপ তার-ই।
পাগলের বেশে চলে ঠিকানা তো নাই
পথহারা শিশুটির দেখা পথে পাই
কই ছিল বাড়িঘর জানা নেই তার
একা কোন পথে চলে মানে নাতো হার।
খানা-দানা নেই তার চুঁচুঁ করে, পেটে
হাত পেতে দাঁড়ায় সে অন্যের গেটে
বৃষ্টিতে ভিজে আর রোদে গাও পুড়ে
আদরের ছোঁয়া নেই, ছায়া-মায়া দূরে।
উশখুশ চুলগুলো বাতাসেই ওড়ে
মাঝে মাঝে দেখা যায় রাস্তার মোড়ে,
ছেলেটাকে চেনে কেউ, কী যে নাম তার
তার প্রতি হৃদয়ের বেদনা অপার।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *