বিলুপ্তি

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 2:39
1 মিনিটে পড়ুন
  • তপংকর চক্রবর্তী

ক্রিকেটার ছিল আপ্তে গুপ্তে
সে নাম যাচ্ছে ডুবতে ডুবতে
ভুলে গেছি নাম বিজয় হাজারে
কী বিশাল নাম তখন বাজারে
ভুলেছি লালাকে এবং বোর্দে
পুরোনো সে কথা ছোড়দে ছোড়দে।
সকলি নতুন সকলি পুরানো
আমাদের কাজ মানিক কুড়ানো
আবিবে বিকিলা আবিবে বেবুনা
তোমরা তাদের নাম নেহি শুনা
বুবকা কিংবা নাভ্রাতিলোভা
তারাতো ছিলেন পৃথিবীর শোভা
পড়াশুনা কর খেলার শাস্ত্র
ওপরে রাশিয়া, যুক্তরাষ্ট্র
যাদের জন্য দেশের সুনাম
বিশ্বেই যারা হয়েছে ফার্স্টও
তাদের কথা কি আমরাই জানি
খেলার জগতে ফিদেল কাস্ট্রো?

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *