বাবার জন্যে হৃদয়গাথা

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 2:45
1 মিনিটে পড়ুন
  • আনওয়ারুল কবীর বুলু

দুধকুমারের ক্ষীণধারা হারায় ঈদের বাঁক
নিঝুম বনে করুণ সুরে অচিন পাখির ডাক!
তোমার মতো নিভৃতচারী! নই তো আমি বোকা?
তুমি তো নেই অষ্টপ্রহর কষ্টে থাকে খোকা!
আর ধরে না বৃক্ষে বাবা ডালিম থোকা থোকা!
বাবা আমি…খুব একাকী ভীষণ দিশেহারা
তুমি তো নেই দুচোখ বেয়ে
অঝোর শ্রাবণধারা!
অসহনীয় ব্যথা নিয়ে কাঁদে প্রিয়ভূমি
জানতে ভীষণ ইচ্ছে করে
কেমন আছো তুমি?
বাবা
মনটা হুহু করে
থাকব আমি
তোমার পাশেই
মায়ের কবরে!

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *