দুই ফোনের আলাপন

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 2:51
1 মিনিটে পড়ুন
  • আনজীর লিটন

ফোন করেছে মোবাইল ফোন, ল্যাণ্ড ফোনের কাছে
হ্যালো ব্রাদার, কথা ছিল সময় হাতে আছে?’
ল্যান্ড ফোন : কী যে বলো ভাইয়া তুমি
সময় আবার থাকবে না
নিশ্চিন্তে ঘুমিয়ে আছি
কেউ তো আমায় ডাকবে না।
মোবাইল ফোন: আমি আছি মহা জ্বালায়
কেউ তো আর বলে না
মানুষ এখন ফোনে মাতে
আমায় ছাড়া চলে না।
ল্যান্ড ফোন: আমি ঘরের কুনোব্যাঙ
অবহেলায় কাটছে রোজ
ধুলো-ময়লা জমছে গায়ে
কেউ রাখে না আমার খোঁজ।
মোবাইল ফোন: বিজ্ঞানেরই অবদানে
নতুন যুগে চলছি আমি
যোগাযোগে আমিই সেরা
গর্ব করে বলছি আমি।
ল্যান্ড ফোন: কীসের এত গর্ব তোমার
কীসের দাপট করছ ভাই
অহংকারের পতন ঘটে
এই কথাটা জানা চাই।
মোবাইল ফোন: আজ যে রাজা, কাল সে ফকির
দিন কখনও যায় না সমান
এটাই তুমি করলে প্রমাণ।
ল্যান্ড ফোন: আজকে তোমার অনেক কদর
কালকে হয়তো থাকবে না
হয়তো সেদিন হারিয়ে যাবে
তোমায় মনে রাখবে না।
মোবাইল এবং ল্যান্ড ফোনেতে মিষ্টিমধুর আলাপন
সবার মাঝেই দুঃখ আছে, আছে অনেক জ্বালাতন।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *