- মো. রফিকুল ইসলাম
বাড়ির কাছে ইরির খেত
ব্যাঙ ডাকে ক্যাত ক্যাত।
খেতের ধারে ঘন ঝোপ
ডানপাশে তার বাঁশের ছোপ।
ঝোপের ধারে কানাকুয়া
শিয়াল ডাকে হুক্কা হুয়া।
দাদি চিবায় জদ্দা গুয়া
নাতি লাফায় হুর রে হুয়া।
নাতির নাই কাম কাজ
ফাল পাড়াই নাতির কাজ।
চারপাশে সব এলেবেলে
ইরির খেতে জাহাজ চলে।