মা আমি আর কখনো সত্য বলবোনা

বিশ্বাস কর মা,
আমি আর কোনদিন সত্য বলব না।

খায়গো বাড়ির নৌউস্যা, রক্ত জবার বাগানে,
সলিমুদ্দির ছোট মেয়েটাকে রক্তাক্ত করে ফেলে;
রক্ত জবা, রক্তাক্ত জবা সবকিছু একাকার হয়ে যায়,
অথচ জবার চিৎকার, কারো কানেও পৌঁছায় না।

আমিন মাতব্বরের সালিশে, সলিমুদ্দির কন্ঠ চাপা পড়ে যায়,
শত শত হায়েনার হুংকারে; আমি ছাড়া আর কেউ,
একটি কথাও বলেনি মাগো, একটি কথাও নাকো,
ওরা আমাকেও স্তব্ধ করে দিয়েছে তাই।

বিশ্বাস কর মা,
আমি আর কখনো সত্য বলব না,
আর কোনদিনও না।

One thought on “মা আমি আর কখনো সত্য বলবোনা

Leave a Reply to A WordPress Commenter Cancel reply

Your email address will not be published. Required fields are marked *