ফারজানা

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 3:02
1 মিনিটে পড়ুন
  • গিয়াস উদ্দিন রূপম

আমাদের ফারজানা
দেশেসেরা লোক হবে
এই ছিল কার জানা?
মা-র জানা, মা-র জানা।
ফারজানা চুপচাপ
একেবারে শান্ত।
খুব বেশি রেগে গেলে
চুলে ধরে টানতো।
খিদে পেলে ছোটকালে
নাকি সুরে কানতো।
সুতো দিয়ে প্রতিদিন
তেলাপোকা বানতো।
সাথে কিছু পানি দিয়ে
ভালো করে রানতো।
তারপর ব্যাগে ভরে
ইশকুলে ব্যাগে ভরে
ইশকুলে আনতো!
এসব কি আর কেউ জানতো?
না, কেউ তো জানতো না।
এই ছিল সান্ত্বনা।

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *