একটা ছোট গাঁ

ছোটদের সময়
ছোটদের সময় – সম্পাদক
সর্বশেষ হালনাগাদ: 5 March, 2026, সময় 3:07
1 মিনিটে পড়ুন
  • কামাল হোসাইন

একটা ছোট গাঁ
সেই গাঁয়ে যে থাকে আমার মা।
গাঁয়ের পাশে ফসলভরা মাঠ
তার ওপাশে নয়ানজুলির হাট
হাটের পাশে সবুজঘেরা বন
সেই সে বনে বনপাখিরা
ডাকছে সারাক্ষণ।
বনের পাশেই খাল
শীতের দিনে সেইখানে রোজ
মাছ ধরতে খোকন ফেলে জাল।
খাল পেরুলেই নদী
কী মায়াময় সেই নদীটা
দেখতে পেতে যদি!
নদীর পাড়ে ছনে ছাওয়া ঘর
ঘরগুলোতে বসত করে সবাই পরস্পর।
ঘরে থাকে আমার প্রিয় মা
সেই গাঁ আমার আপন হবে না??

তোমার কেমন লেগেছে?

তোমার মতামত জানাও

Your email address will not be published. Required fields are marked *